ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

৪০ বছর পর পুরোনো অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে ব্রাজিল

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল। ইনজুরির কারণে প্রথম ম্যাচে নেইমার খেলতে পারবেন না—
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:১৮ সময়
৪০ বছর পর পুরোনো অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে ব্রাজিল

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল। ইনজুরির কারণে প্রথম ম্যাচে নেইমার খেলতে পারবেন না— এমন গুঞ্জন আগে থেকেই ছিল, আর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, এই ম্যাচে একাদশে থাকছেন না তিনি। এর ফলে দীর্ঘদিনের এক ঐতিহ্যে ছেদ পড়তে যাচ্ছে সেলেসাওদের। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে কোনো ‘নাম্বার টেন’ ছাড়াই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।


এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি ১০ নম্বর জার্সিধারী জিকো। এবার নেইমারের অনুপস্থিতিতে প্রায় ৪০ বছর পর একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল।


ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি নেইমারের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, আগামী সপ্তাহেই পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারেন এই ব্রাজিল তারকা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান