ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বিজয়-রাশমিকা

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তেলেঙ্গানার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন একটি উদ্যোগ
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:১৬ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:১৬ সময়
বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বিজয়-রাশমিকা

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তেলেঙ্গানার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন একটি উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি উদয়পুরের এক রাজকীয় বিয়ের আলোচনার মধ্যেই তাদের এই সামাজিক উদ্যোগ সামনে আসে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই তারকা দম্পতি তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রামে যান, যা বিজয় দেবেরাকোন্ডার বাবার জন্মস্থান। সেখানে স্থানীয় মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় একটি বৃত্তি কর্মসূচি ঘোষণা করা হয়।


জানা যায়, ভক্তদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান হিসেবে তারা নবম ও দশম শ্রেণির প্রায় ১৮০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। এর মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। এক অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডা বলেন, এই উদ্যোগটি ছোট হলেও তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, গ্রামীণ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও শৃঙ্খলা উদযাপন করতেই এই কর্মসূচি শুরু করা হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।


অন্যদিকে রাশমিকা মান্দানা বলেন, তারা একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে চান এবং এই যাত্রা শুরু হয়েছে বিজয়ের পারিবারিক গ্রাম থেকেই। তিনি নিজেকে নতুনভাবে পরিচয় দিয়ে এই উদ্যোগকে ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই উদ্যোগের মাধ্যমে তারা একটি ফাউন্ডেশনভিত্তিক সামাজিক কাজের সূচনা করেছেন বলে জানা গেছে। ভবিষ্যতে একসঙ্গে বড় পর্দায়ও তাদের দেখা যাবে বলে আলোচনা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা