ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি নির্বাচনে লড়তে চান জাপানের কোজো তাশিমা কক্সবাজারে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো উৎপাদন কমানো বা বন্ধের পরিকল্পনা টেসলার সাইবারট্রাকের মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী এনসিপি থেকে সামান্তার পদত্যাগ, পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া গাজীপুরে ভাঙচুর-নাশকতার অভিযোগে আসামি ৫ হাজারের বেশি গ্রেপ্তার ৭০, তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের দাফন ফরিদপুরে সম্পন্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরাইলের, সম্পর্ক পুনর্গঠনের চ্যালেঞ্জে আইজেনকট পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজন ও স্থানীয়রা, আহত ৫

চট্টগ্রাম বন্দরে পদচারণা শুরু চীনা প্রতিষ্ঠানসমূহের

চট্টগ্রাম বন্দরে আবারও চীনা প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ সময় পর দেশটির বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিশেষ করে
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:৪ সময়
চট্টগ্রাম বন্দরে পদচারণা শুরু চীনা প্রতিষ্ঠানসমূহের

চট্টগ্রাম বন্দরে আবারও চীনা প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ সময় পর দেশটির বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামের অবকাঠামো খাতে বিনিয়োগ ও অংশগ্রহণে নতুন করে আগ্রহ দেখাচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসার বিভিন্ন প্রকল্পে চীনা প্রতিষ্ঠানগুলো আগেও আগ্রহ দেখালেও বড় কোনো প্রকল্পে সরাসরি অংশগ্রহণ হয়নি। তবে সাম্প্রতিক সময়ে তাদের যোগাযোগ ও তৎপরতা আবার বৃদ্ধি পেয়েছে।


অতীতে চীনা পক্ষ থেকে কক্সবাজারে গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং চট্টগ্রামের বে-টার্মিনাল প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হলেও তা বাস্তবায়নের পর্যায়ে এগোয়নি। বর্তমানে বে-টার্মিনালের কিছু অংশে বিদেশি প্রতিষ্ঠান যুক্ত হওয়ার আলোচনা চললেও সম্পূর্ণ প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি চায়না হারবার অ্যান্ড ড্রেজিং কোম্পানির প্রতিনিধিরা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পে ড্রেজিং কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন।


অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় নির্মাণাধীন চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রকল্পেও নতুন করে অগ্রগতি দেখা যাচ্ছে। সম্প্রতি একনেক বৈঠকে এ প্রকল্পের জন্য প্রায় ৪ হাজার কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে, যার একটি বড় অংশ চীনা ঋণ ও সরকারি অর্থায়নে বাস্তবায়ন হবে। প্রায় ৭৮৩ একর জমিতে গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে লেদার, সিরামিক, ওষুধ, রাসায়নিক ও পোশাক শিল্পসহ বিভিন্ন খাতের কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, চীনের বড় বন্দর ও অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলো নতুন করে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে, যা ভবিষ্যতে দেশের বন্দর ও শিল্প খাতে বড় পরিবর্তন আনতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল