ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

টমাস টুখেলের অধীনে দারুণ সূচনা করেছে ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:৯ সময়
৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

টমাস টুখেলের অধীনে দারুণ সূচনা করেছে ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে থ্রি লায়নস। গত বুধবার ডালাসে ‘এল’ গ্রুপের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলের পাশাপাশি জুড বেলিংহ্যাম ও বদলি খেলোয়াড় মার্কাস র‍্যাশফোর্ড একটি করে গোল করেন।


ম্যাচের শুরুতেই গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। তবে কিছুক্ষণের মধ্যেই মার্তিন বাতুরিনার গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। এরপর আবারও কেইন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নিলেও বিরতির আগে পেতার মুসার গোলে স্কোরলাইন ২-২ সমতায় পৌঁছায়। দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের গোলে তৃতীয়বারের মতো এগিয়ে যায় দলটি। পরে শেষ দিকে মার্কাস র‍্যাশফোর্ড গোল করে জয় নিশ্চিত করেন।


এই ম্যাচে জোড়া গোল করে কিংবদন্তি গ্যারি লিনেকারের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন হ্যারি কেইন। এখন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১০টি গোলের মালিক তিনি, যা লিনেকারের সঙ্গে যৌথভাবে শীর্ষে। নতুন কোচ টমাস টুখেলের জন্য এই জয় ছিল গুরুত্বপূর্ণ শুরু। আক্রমণাত্মক কৌশল ও মাঝমাঠের নিয়ন্ত্রণে ইংল্যান্ড পুরো ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে শেষ পর্যন্ত বড় জয় তুলে নেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা