ঢাকা | |
সংবাদ শিরোনাম :

মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

২০২৬ বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:৪৪ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:৪৪ সময়
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

২০২৬ বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের নায়ক ছিলেন লিওনেল মেসি, যিনি হ্যাটট্রিক করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে আসে মেসির একটি ট্যাকল। ওই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে আলজেরিয়া দল ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বলে জানা গেছে।


শুক্রবার (১৯ জুন) এক সূত্রের বরাতে রয়টার্স জানায়, ফিফার রেফারিং কমিশনের কাছে পাঠানো অভিযোগে বিশেষভাবে একটি ঘটনার উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, প্রথমার্ধে আর্জেন্টাইন অধিনায়ক মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের ক্যাফে আঘাত করেন, যা খেলার নিয়মের বাইরে ছিল বলে দাবি তাদের।


ম্যাচে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পরপরই ওই বিতর্কিত ঘটনাটি ঘটে। এরপরও মেসি ম্যাচে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখে হ্যাটট্রিক পূর্ণ করেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমান ১৬ গোলের কীর্তি স্পর্শ করেন।


কানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচ পরিচালনা করেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি শিমন মারচিনিয়াক, যিনি এর আগে ২০২২ বিশ্বকাপ ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন, যেখানে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল।


এদিকে মেসির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা