ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ২:৪৯ সময়
ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলেও তা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থাপিত সব এআই ক্যামেরা বর্তমানে সচল রয়েছে এবং নিয়মিতভাবে ট্রাফিক পর্যবেক্ষণের কাজ করছে।


সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, কারওয়ান বাজারের পর বাংলামোটর এলাকার এআই ক্যামেরাও অকার্যকর হয়ে পড়েছে। এতে অনেকের মধ্যে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তবে ডিএমপির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কারওয়ান বাজার এলাকায় সাময়িকভাবে কিছু কারিগরি সমস্যার কারণে ক্যামেরা ব্যবস্থায় বিঘ্ন ঘটেছিল। বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো-সংক্রান্ত কাজ চলাকালে সংযোগ তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এ সমস্যা দেখা দেয়। তবে দ্রুত মেরামত শেষে ক্যামেরাগুলো আবার সচল করা হয়েছে।


বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি এআই ক্যামেরা কার্যকর রয়েছে এবং আরও একটি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। একই সঙ্গে রাজধানীজুড়ে মোট ১১০টি এআই ক্যামেরা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, এআই ক্যামেরা ব্যবস্থা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। বরং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে নতুন ক্যামেরা সংযোজনের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে আরও ১০টি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


ডিএমপির একটি সূত্র জানিয়েছে, ঢাকার দুটি সিগন্যাল এলাকায় ইঁদুর তার কেটে ফেলায় সাময়িকভাবে ক্যামেরা বন্ধ ছিল। পরে প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করে সেগুলো পুনরায় চালু করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের মতে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করতে ভবিষ্যতে এআই ক্যামেরার সংখ্যা আরও বাড়ানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল