ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী এনসিপি থেকে সামান্তার পদত্যাগ, পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া গাজীপুরে ভাঙচুর-নাশকতার অভিযোগে আসামি ৫ হাজারের বেশি গ্রেপ্তার ৭০, তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের দাফন ফরিদপুরে সম্পন্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরাইলের, সম্পর্ক পুনর্গঠনের চ্যালেঞ্জে আইজেনকট পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজন ও স্থানীয়রা, আহত ৫ বেলিংহ্যামের ভাইসহ টুখেলের ২৫ সদস্যের দলে নতুন দুই মুখ গণহত্যায় জড়িতদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন দেশের জনপ্রিয় ১০ পর্যটনস্থানে বন্ধ হতে পারে টু-জি নেটওয়ার্ক, অচল হবে পুরোনো বাটন ফোন

পিছিয়ে পড়েও উনদাভের জোড়া গোলে জয় পেলো জার্মানি

আইভরিকোস্টের বিপক্ষে এক গোল পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে জার্মানি। ডেনিজ উনদাভের জোড়া গোলে আফ্রিকার
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫৫ সময়
পিছিয়ে পড়েও উনদাভের জোড়া গোলে জয় পেলো জার্মানি

আইভরিকোস্টের বিপক্ষে এক গোল পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে জার্মানি। ডেনিজ উনদাভের জোড়া গোলে আফ্রিকার দলটিকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। একাধিক সুযোগ তৈরি করার পাশাপাশি বল জালেও পাঠায় তারা। তবে ফাউলের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়।


চাপের মুখে থাকলেও ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় আইভরিকোস্ট। বক্সের ভেতরে সৃষ্ট জটলার সুযোগ কাজে লাগিয়ে ফিরতি বলে জোরালো শট নিয়ে গোল করেন ফ্রাঙ্ক কেসি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধের শেষদিকে আবারও গোলের দেখা পায় জার্মানি। কিন্তু আক্রমণের সূচনায় ফাউলের অভিযোগে সেই গোলও বাতিল করেন ম্যাচ কর্মকর্তা। ফলে এক গোল পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ইউরোপের দলটিকে।


দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লক্ষ্যে আরও আক্রমণ বাড়ায় জার্মানি। ধারাবাহিক চাপের পর ম্যাচের ৬৮ মিনিটে নাদিম আমিরির বাড়ানো বল থেকে চমৎকার ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান ডেনিজ উনদাভ। সমতা ফেরানোর পরও জয়ের জন্য আক্রমণ চালিয়ে যায় জার্মানরা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও গোল করেন উনদাভ। তার এই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় জার্মানির।


এই জয়ের ফলে টানা দ্বিতীয় ম্যাচ জিতে নকআউট পর্বে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে জার্মানি। এর আগে প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল