ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম

বল দখল ও একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বেলজিয়াম। অন্যদিকে ইরানের একটি গোল ভিএআর-এর
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়
তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম

বল দখল ও একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বেলজিয়াম। অন্যদিকে ইরানের একটি গোল ভিএআর-এর মাধ্যমে বাতিল হওয়ায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। সোমবার (২২ জুন) লস অ্যাঞ্জেলসে বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য দেখায় বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, লিয়ান্দ্রো ত্রোসার্ড ও ম্যাক্সিম ডি কুইপারের সমন্বয়ে একের পর এক আক্রমণে ইরানের রক্ষণভাগকে চাপে রাখে তারা।


ম্যাচ শুরুর মাত্র তিন মিনিটের মাথায় ফাউল করে হলুদ কার্ড দেখেন বেলজিয়ান তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। এরপর ধীরে ধীরে কাউন্টার অ্যাটাকে মনোযোগ দেয় ইরান। ২৫তম মিনিটে ফ্রি-কিক থেকে এহসান হাজসাফির পাস ধরে গোল করেন মেহেদি তারেমি। তবে ভিএআর পর্যালোচনায় সেটি অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন রেফারি।


ম্যাচের ৩২তম মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইরানের সাঈদ এজাতোলাহি। এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে