ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ

নড়াইলে এআই প্রযুক্তি ব্যবহার করে এক বন্ধুকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি বানিয়ে ফেসবুকে পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ

নড়াইলে এআই প্রযুক্তি ব্যবহার করে এক বন্ধুকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি বানিয়ে ফেসবুকে পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে এক আর্জেন্টিনা সমর্থককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে নড়াইল জজকোর্টের আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে। নোটিশটি পাঠান নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার শাহাদাত জালাল পিয়াস, যিনি একজন ব্রাজিল সমর্থক। আর নোটিশটি পান নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের আদমপুর এলাকার সোহাগ ফারাজী, যিনি আর্জেন্টিনা সমর্থক।


অভিযোগে বলা হয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি সম্পাদনার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট পোস্ট করা হয়েছে, যা ব্যক্তিগত সম্মানহানির শামিল। নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে ওই ছবি ফেসবুক থেকে সরিয়ে নিতে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।


অভিযুক্ত সোহাগ ফারাজী জানান, তিনি নোটিশ পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে এর জবাব দেবেন। তিনি দাবি করেন, তার কাছে থাকা কিছু ছবির ভিত্তিতেই তিনি পোস্টটি করেছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই