যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি বজ্রপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন প্রথমার্ধের শেষ দিকে নিকটবর্তী এলাকায় বজ্রঝড়ের আশঙ্কা দেখা দিলে ফিফা খেলা বন্ধের সিদ্ধান্ত নেয়। স্টেডিয়ামের বড় স্ক্রিনে সতর্কবার্তা প্রদর্শন করে দর্শকদের দ্রুত গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশের পরপরই গ্যালারি প্রায় ফাঁকা হয়ে যায়। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়ায় দ্বিতীয়ার্ধ শুরু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, বজ্রপাতের ঝুঁকি থাকলে সর্বশেষ ঝড়ের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরই খেলা পুনরায় শুরু করা যায়। ম্যাচ স্থগিত হওয়ার আগে ফ্রান্স দল এগিয়ে ছিল ১–০ গোলে। খেলার ১৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত বাঁ-পায়ের শটে গোল করেন। এটি চলতি বিশ্বকাপে তার তৃতীয় গোল।
বিরতির আগে পর্যন্ত এই একমাত্র গোলেই ফ্রান্স এগিয়ে ছিল। তবে খেলা কবে আবার শুরু হবে, তা নির্ভর করছে আবহাওয়ার পরিস্থিতির ওপর।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন