ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

সেরা ৫০ এশিয়ান তারকার তালিকায় প্রথম শাহরুখ খান

২০২৩ সালের শীর্ষ ৫০ এশিয়ান তারকার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠান। তালিকায় প্রথম স্থান অধিকার করেছে শাহরুখ
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:৪ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:৪ সময়
সেরা ৫০ এশিয়ান তারকার তালিকায় প্রথম শাহরুখ খান ছবি : সংগৃহীত
২০২৩ সালের শীর্ষ ৫০ এশিয়ান তারকার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠান। তালিকায় প্রথম স্থান অধিকার করেছে শাহরুখ খান। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন যথাক্রমে, আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া। 

গত শুক্রবার (১৫ ডিসেম্বর) যুক্তরাজ্যের সাপ্তাহিক ইস্টার্ন আই-এ তালিকাটি প্রকাশ করা হয়।

তালিকায় শাহরুখ নিয়ে একটি উদ্ধৃতিতে বলা হয়, 'একই বছরে তিনটি বলিউড ব্লকবাস্টার ফিল্ম করা প্রথম ব্যক্তি হবেন খান। বৈশ্বিকভাবে আলোড়ন সৃষ্টি করে এই অভিনেতা আবারও দর্শকদেরকে সিনেমা হলমুখী করছেন যা পিছিয়ে পড়া এ সিনেমা ইন্ডাস্ট্রিকে আবারও নতুন উদ্যমে চলার উৎসাহ ও শক্তি দিয়েছে। ইতিহাস সৃষ্টি করা এই তারকা তার দীপ্তিমান উপস্থিতি দিয়ে দেখিয়ে দিয়েছেন বলিউড সিনেমা কী করতে সক্ষম।'

মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখের পরবর্তী সিনেমার নাম ডানকি। রাজকুমার হিরানীর পরিচালিত এই সিনেমায় আরও আছেন তাপসী পান্নু ও ভিকি কৌশল। ডিসেম্বরের ২১ তারিখ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

তালিকাটি তারকাদের তাদের কাজের ক্ষেত্রে অবদান এবং দর্শকদের ওপর তাদের প্রভাব ও অনুপ্রেরণার ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও দর্শকদের তাদের পছন্দের তারকাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মনোনীত করতে পারার কথাও বলা আছে।

তালিকায় আরও যেসব বলিউড তারকা: আলিয়া ভাট বলিউড এবং হলিউডে তার কাজের জন্য দ্বিতীয় স্থানে রয়েছেন। হার্ট অভ দ্য স্টোন দিয়ে হলিউডে অভিষেক হয় তার। প্রিয়াঙ্কা চোপড়া তার সিটাডেল এবং লাভ অ্যাগেইন, বিভিন্ন দাতব্য কাজ এবং আন্তর্জাতিক ইভেন্টে লাল গালিচায় নানাভাবে আলোচনায় থাকার জন্য অবস্থান করছেন তৃতীয় স্থানে।

গায়ক, অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ চলচ্চিত্র এবং বিভিন্ন আন্তর্জাতিক শিল্পীদের সাথে কোলাবোরেশনের জন্য চতুর্থ স্থানে আছেন। দিলজিতের সর্বশেষ কোলাবোরেশন ছিল অস্ট্রেলিয়ান গায়িকা সিয়ার সঙ্গে। কোচেল্লা উৎসবে তার পারফরম্যান্সের জন্যও তিনি আলোচনায় আসেন। এছাড়া ষষ্ঠ স্থানে আছেন রণবীর কাপুর।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু