ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শারীরিকভাবে শক্তিশালী সুইজারল্যান্ডকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষ যেন সহায়তা পায়, সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: জামায়াত আমির দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতেও জুলাই অভ্যুত্থান হয়েছে: মুফতি ফয়জুল করীম ভারতের সুপ্রিম কোর্টে বিচারককে গালিগালাজ ও নথিপত্র ছুড়ে ফেললেন আবেদনকারী এশিয়ার বিভিন্ন দেশে প্রকৃতির রুদ্ররূপ: বন্যা-ভূমিধস-টাইফুনে বিপর্যস্ত জনজীবন যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলা স্থগিত, আলোচনার চেষ্টা শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত আবদুল্লাহ সাবেক আইজিপি মামুনের নির্দেশে সম্পূর্ণ বেআইনিভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। নতুন
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। নতুন প্রজন্মের মৌলিক চাহিদা পূরণ এবং তাদের ব্যক্তিগত ও সামষ্টিক উন্নয়নের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। শনিবার (১১ জুলাই) দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং দেশের প্রায় এক-তৃতীয়াংশই তরুণ। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।


তিনি বলেন, এবারের প্রতিপাদ্য—‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—বর্তমান সময়ের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। তরুণদের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি জানান, আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে তরুণদের প্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশে সক্ষম করে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, সহিংসতা ও অন্যান্য সামাজিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং আইনের কার্যকর প্রয়োগ অব্যাহত রয়েছে। এসব উদ্যোগ নতুন প্রজন্মের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


রাষ্ট্রপতি বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং পরিকল্পিত পরিবার ব্যবস্থা অপরিহার্য। তাই স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও সবার জন্য সহজলভ্য করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তরুণদের উন্নয়নে সরকার, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান