ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ

অস্রুসিক্ত চোখে রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় পরাজয়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের ফুটবলার মোস্তফা
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:২৯ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:২৯ সময়
অস্রুসিক্ত চোখে রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় পরাজয়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের ফুটবলার মোস্তফা জিকো। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে তিন গোল হজম করে বিদায় নেওয়ার পর তিনি রেফারির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন। ম্যাচে প্রথমে দারুণ ছন্দে ছিল মিশর। প্রথমার্ধে এক গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল করে তারা ব্যবধান বাড়ায়। তবে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় ফাউলের অভিযোগে সেই গোলটি বাতিল হয়ে যায়। এরপর ম্যাচের শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডে টানা তিন গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায় আর্জেন্টিনা এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট।


ম্যাচ শেষে আবেগাপ্লুত মোস্তফা জিকো অভিযোগ করেন, পুরো ম্যাচে রেফারির সিদ্ধান্ত তাদের বিপক্ষেই গেছে। তার দাবি, ম্যাচ পরিচালনায় নিরপেক্ষতা ছিল না এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নেওয়া সিদ্ধান্ত মিশরের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। তিনি বলেন, রেফারি ন্যায্যভাবে দায়িত্ব পালন করেননি এবং শুরু থেকেই তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছেন। জিকোর ভাষ্য, একটি দলের দীর্ঘ পরিশ্রম কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে মুহূর্তেই ভেস্তে গেছে।


মিশরীয় শিবিরের দাবি, বাতিল হওয়া দ্বিতীয় গোলটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। তবে সেই সুযোগ হারানোর পর আর্জেন্টিনা ম্যাচে ফিরে আসে এবং শেষ মুহূর্তের দুর্দান্ত আক্রমণে জয় নিশ্চিত করে। এই নাটকীয় পরাজয়ের পর মিশরের ফুটবলারদের হতাশা এবং রেফারিং নিয়ে বিতর্ক ফুটবল অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা