ঢাকা | |
সংবাদ শিরোনাম :

পুলিশে ১১১ জন সুপারনিউমারারি কর্মকর্তার হতাশা কাটছে না

বাংলাদেশ পুলিশের সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদে পদোন্নতি পাওয়া শতাধিক কর্মকর্তার মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। পদমর্যাদা
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:২২ সময়
পুলিশে ১১১ জন সুপারনিউমারারি কর্মকর্তার হতাশা কাটছে না

বাংলাদেশ পুলিশের সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদে পদোন্নতি পাওয়া শতাধিক কর্মকর্তার মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। পদমর্যাদা বাড়লেও দায়িত্ব, কর্তৃত্ব ও কর্মপরিধিতে কোনো পরিবর্তন না আসায় তারা প্রশাসনিক বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে ১৪০ জন পুলিশ সুপারকে সুপারনিউমারারি ভিত্তিতে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়। তবে পর্যাপ্ত শূন্য পদ না থাকায় তাদের সবাইকে আগের দায়িত্বেই বহাল রাখা হয়। ফলে পদোন্নতি পেলেও বাস্তবে দায়িত্ব ও ক্ষমতায় কোনো পরিবর্তন আসেনি।


পরবর্তীতে সরকার পরিবর্তনের পর কয়েক ধাপে সুপারনিউমারারি পদে থাকা কিছু কর্মকর্তাকে নিয়মিত অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদায়ন করা হলেও এখনো উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা একই অবস্থায় রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তারা প্রশাসনিক ও মানসিকভাবে বৈষম্যের শিকার। তাঁদের ভাষ্য, পদোন্নতি দেওয়া হলেও নিয়মিত পদায়ন না হওয়ায় কর্মজীবনে প্রত্যাশিত সুযোগ-সুবিধা ও দায়িত্ব থেকে তারা বঞ্চিত হচ্ছেন।


এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, জ্যেষ্ঠতা, যোগ্যতা এবং প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় নিয়ে সুপারনিউমারারি পদে থাকা কর্মকর্তাদের দ্রুত নিয়মিত পদায়নের উদ্যোগ নেওয়া হবে। তাঁদের মতে, এতে প্রশাসনিক জটিলতা কমবে এবং দীর্ঘদিনের অসন্তোষও দূর হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান