ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

প্রেমিকার সাথে অভিমান করে বিষপানে প্রেমিকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের সাথে অভিমান করে বিষপানে জুনায়েদ মিয়া (১৭) নামে এক প্রেমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন)
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৩, দুপুর ১২:১০ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৩, দুপুর ১২:১০ সময়
প্রেমিকার সাথে অভিমান করে বিষপানে প্রেমিকের মৃত্যু ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের সাথে অভিমান করে বিষপানে জুনায়েদ মিয়া (১৭) নামে এক প্রেমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

প্রেমিক জুনায়েদ উপজেলায় খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র ও সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ নান্দাইল সরকারি শহিদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণিতে পড়ালেখা করেন। এসময় তার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

জুনায়েদ বৃহস্পতিবার কলেজ থেকে নিজ বাড়ি না এসে চলে যায় ঈশ্বরগঞ্জ উপজেলায় কিশোরীর নানার বাড়িতে। সেখানে অবস্থান করা কিশোরীর সঙ্গে অভিমানে তিনি বিষপান করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান রাশেদ জানান, ঘটনাটি ঈশ্বরগঞ্জ উপজেলার। তাই সেখানকার পুলিশ বিষয়টি দেখবে। তাছাড়া ছেলেটি যেহেতু ময়মনসিংহ হাসপাতাল মারা গেছেন তাই সংশ্লিষ্ট পুলিশ বিষয়টি দেখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ