ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্য করে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী বিদ্যালয়ের গাছের ডাল কাটার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মামলা ৪৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে থানচিতে ৪ পর্যটক উদ্ধার বাংলাদেশের বন্যা-পাহাড় ধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা নাটোরে নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর

এবারের বিশ্বকাপ শিরোপা জিতবে কারা, জানালো সুপার কম্পিউটার

ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ পর্যায়ে। ফাইনালসহ বাকি মাত্র চারটি ম্যাচ। শিরোপার লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
এবারের বিশ্বকাপ শিরোপা জিতবে কারা, জানালো সুপার কম্পিউটার

ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ পর্যায়ে। ফাইনালসহ বাকি মাত্র চারটি ম্যাচ। শিরোপার লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্ট শুরুর আগেই এই চার দলকে সেমিফাইনালে দেখার পূর্বাভাস দিয়েছিল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার। এবার তারা সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়নের নামও প্রকাশ করেছে।


অপটার সর্বশেষ বিশ্লেষণে বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। তাদের হিসাব অনুযায়ী, ফরাসিদের শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ। সেমিফাইনালে স্পেনকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনাও দেখানো হয়েছে ৫৭ দশমিক ৭ শতাংশ। এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি রয়েছেন আট গোল নিয়ে। অন্যদিকে উসমান ডেম্বেলেও পাঁচ গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


যদিও শিরোপার দৌড়ে ফ্রান্স এগিয়ে, স্পেনও রয়েছে দুর্দান্ত ধারাবাহিকতায়। ২০২৪ সালের মার্চের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে স্প্যানিশরা। এই সময়ে তারা জিতেছে ২৭টি ম্যাচ, ড্র করেছে ৯টি। অপটার হিসাবে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২ দশমিক ৩ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৩ দশমিক ৪ শতাংশ। এদিকে ইংল্যান্ডকে শিরোপার সম্ভাবনায় তৃতীয় স্থানে রাখা হয়েছে। তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১ দশমিক ৯ শতাংশ। তবে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৫০ দশমিক ৯ শতাংশ।


অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তুলনামূলকভাবে পিছিয়ে রেখেছে অপটার সুপার কম্পিউটার। তাদের হিসাবে, লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২০ দশমিক ৬ শতাংশ, যা শেষ চারে থাকা চার দলের মধ্যে সবচেয়ে কম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’

সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’