ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

৪৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে থানচিতে ৪ পর্যটক উদ্ধার

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের থানচির দুর্গম থুইসপাড়া এলাকায় আটকে পড়া চার শিক্ষার্থী-পর্যটককে
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৪ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৪ সময়
৪৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে থানচিতে ৪ পর্যটক উদ্ধার

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের থানচির দুর্গম থুইসপাড়া এলাকায় আটকে পড়া চার শিক্ষার্থী-পর্যটককে সফল অভিযানে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ৪৮ ঘণ্টার কঠিন অভিযানের পর তাদের নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়েছে। জানা গেছে, গত ৪ জুলাই চার তরুণ পর্যটক আমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে থুইসপাড়ায় যান। তবে ৭ জুলাই থেকে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল এবং নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নৌপথ বন্ধ হয়ে যায়। ফলে তারা দুর্গম এলাকায় আটকা পড়েন।


খবর পাওয়ার পর বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। তাদের নিরাপদ আশ্রয়, খাবার এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়। পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে উদ্ধার অভিযান শুরু হয়। বিজিবি সদস্যরা চার পর্যটককে সঙ্গে নিয়ে বিকল্প পাহাড়ি পথ, ঝিরি এবং পাহাড়ধসপূর্ণ এলাকা অতিক্রম করে ধাপে ধাপে নিরাপদ স্থানে নিয়ে আসেন। প্রবল স্রোত, বৃষ্টিপাত ও দুর্গম পথের কারণে অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও শেষ পর্যন্ত তা সফল হয়।


পরদিন আরেকটি টহলদল পর্যটকদের নিয়ে দীর্ঘ পথ হেঁটে সীমান্ত সড়কে পৌঁছে। পরে বিজিবির যানবাহনে করে তাদের নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়। উদ্ধার হওয়া পর্যটকেরা জানান, আটকে থাকার পুরো সময় বিজিবি তাদের নিরাপত্তা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করেছে। জীবনের ঝুঁকি নিয়ে বাহিনীর সদস্যরা যে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন, তার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাও বাহিনীর অন্যতম দায়িত্ব। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সদস্যরা পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে অভিযান সম্পন্ন করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান