ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্য করে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী বিদ্যালয়ের গাছের ডাল কাটার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মামলা ৪৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে থানচিতে ৪ পর্যটক উদ্ধার বাংলাদেশের বন্যা-পাহাড় ধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা নাটোরে নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর

সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (সোমবার, ১৩ জুলাই) দিনব্যাপী বরিশাল জেলা সফরে যাচ্ছেন। সফরে তিনি পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়
সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (সোমবার, ১৩ জুলাই) দিনব্যাপী বরিশাল জেলা সফরে যাচ্ছেন। সফরে তিনি পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম এবং সাংগঠনিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে একই স্থানে সাধারণ মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।


গৌরনদীর কর্মসূচি শেষে দুপুর ১টায় বরিশাল শহরের সাগরদী খালপাড়ে আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সভার মধ্য দিয়েই শেষ হবে তার বরিশাল সফর।


প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বরিশালজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’

সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’