ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

গুগল ফটোজে ‘ভিডিও রিমিক্স' টুল

ভিডিও সম্পাদনাকে আরও সহজ ও স্মার্ট করতে গুগল ফটোজে যুক্ত হয়েছে নতুন ‘ভিডিও রিমিক্স’ সুবিধা। নতুন এই প্রযুক্তির
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৪ সময়
গুগল ফটোজে ‘ভিডিও রিমিক্স' টুল

ভিডিও সম্পাদনাকে আরও সহজ ও স্মার্ট করতে গুগল ফটোজে যুক্ত হয়েছে নতুন ‘ভিডিও রিমিক্স’ সুবিধা। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সাধারণ ভিডিওকে ভিন্ন রূপে রূপান্তর করতে পারবেন। সম্প্রতি এই ফিচারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে গুগল। প্রযুক্তি প্রতিষ্ঠানটির সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল ‘জেমিনি অমনি’ দিয়ে পরিচালিত এই ফিচার বিভিন্ন ধরনের ইনপুট বিশ্লেষণ করে নতুনভাবে ভিডিও তৈরি বা রূপান্তর করতে সক্ষম। এর মাধ্যমে আলাদা কোনো ভিডিও সম্পাদনার সফটওয়্যার বা পেশাদার দক্ষতা ছাড়াই সহজেই আকর্ষণীয় ভিডিও তৈরি করা যাবে।


প্রাথমিকভাবে এই সুবিধা গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। যেসব দেশে এটি উন্মুক্ত হচ্ছে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কলম্বিয়া ও মিশরসহ আরও কয়েকটি দেশ এই তালিকায় রয়েছে।


গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও উন্নত করতেই ধাপে ধাপে ফটোজ অ্যাপে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা যুক্ত করা হচ্ছে। এর আগে অ্যাপটিতে মুখের দাগ কমানো, ত্বকের গঠন উন্নত করা, চোখ আরও উজ্জ্বল করা এবং দাঁত সাদা করার মতো স্বয়ংক্রিয় সম্পাদনার সুবিধা চালু করা হয়। এ ছাড়া পোশাকের ছবি ব্যবহার করে ভার্চুয়াল আলমারি তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন পোশাক ভার্চুয়ালি পরে দেখার সুবিধাও সম্প্রতি যুক্ত করেছে গুগল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস