ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসের দাবি সৌদি জোটের মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই: ড. কামাল হোসেন

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না ফিরলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫১ সময়
ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না ফিরলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, আলোচনা শুরু না হলে আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে।


এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ওপর চলমান সামরিক চাপ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে। তার ভাষায়, ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালিয়ে তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনাই ওয়াশিংটনের লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান আলোচনায় রাজি না হলে দেশটির বিদ্যুৎ অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সেতুগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে ইরানের জ্বালানি খাতও ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু হতে পারে।


ট্রাম্পের দাবি, বর্তমান পরিস্থিতিতে নতুন একটি সমঝোতায় পৌঁছানোই ইরানের জন্য সবচেয়ে কার্যকর পথ। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


সূত্র: মিডল ইস্ট আই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল