ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে সৃষ্ট পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের প্রতি আরও কার্যকর ও আন্তরিক উদ্যোগ নেওয়ার
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, দুপুর ১০:৩ সময়
এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে সৃষ্ট পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের প্রতি আরও কার্যকর ও আন্তরিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদের বিরোধীদল। একই সঙ্গে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ও শান্ত থাকার অনুরোধও জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতারা বলেন, চলমান সংকট দীর্ঘায়িত হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আলোচনার মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো জরুরি।


বিরোধীদলের মুখপাত্র নাজিবুর রহমান বলেন, এইচএসসি পরীক্ষা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনে সরকারের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সংযম বজায় রেখে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের আহ্বান জানান। অন্যদিকে, বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই সংকটের দায় সরকারের এড়ানোর সুযোগ নেই। তিনি রাতের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসে স্থায়ী সমাধানের পথ বের করার আহ্বান জানান।


এ সময় তিনি বিচারিক ও সাংবিধানিক বিভিন্ন বিষয় নিয়েও মন্তব্য করেন। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের বিচার অগ্রগতি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এসব ব্যাখ্যা জনমনে আস্থা তৈরি করতে পারেনি। সংবিধান সংশোধনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম দাবি করেন, প্রস্তাবিত পরিবর্তনগুলো গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি রাজনৈতিক দলগুলোকে অতীত থেকে শিক্ষা নিয়ে জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান