ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

কারাবন্দি হয়েই ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি রাজনৈতিক নেতা ইমরান খান আসন্ন নির্বাচনে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:১৫ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:১৫ সময়
কারাবন্দি হয়েই ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি রাজনৈতিক নেতা ইমরান খান আসন্ন নির্বাচনে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। 

বুধবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ইমরানের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর।

আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট এক রায়ে ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড এবং তার রাজনীতির ওপর ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিলেন ইসলামাবাদের সেশন জজ আদালত। আদালত রায় ঘোষণার পর লাহোরের ব্যক্তিগত বাসভবন থেকে গ্রেপ্তার করে প্রথমে অ্যাটক এবং পরে আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয় ইমরান খানকে।

সেই আগস্ট মাসেই অবশ্য সেশন জজ আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি)। তবে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি মামলার কার্যক্রম সচল থাকায় এখনও কারাগারেই আছেন তিনি।

তবে আইএইচসি তোশাখানা মামলায় স্থগিতাদেশ দেওয়ায় নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই ইমরানের। আগামী ফেব্রুয়ারিতে পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে।

বুধবার আদিয়ালায় ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তার আইনজীবী ব্যারিস্টার আলী জাফর। সাক্ষাৎ শেষে কারাগারের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, ‘(নির্বাচনে) ইমরান খান সাহেব দেশবাসীকে জানাতে চান যে আগামী নির্বাচনে তিনি ৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তোশাখানা মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে যে পিটিশন জমা দিয়েছিলেন ইমরান খান, শিগগিরই তার রায় হাইকোর্ট ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন আলী জাফর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। আমরা আশা করছি আদালত শিগগিরই রায় জানাবেন।’

জাফর আরও জানান, দলের কঠিন সময়ে যেসব নেতাকর্মী মাঠে থাকার কারণে কারাবরণ করেছেন, নির্বাচনের প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই হাইকমান্ড।

পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর খান ইমরান খানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বুধবার দলের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ইমরান খান সাহেব ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি দলের সব প্রার্থীদের মনোয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ শুরু করারও নির্দেশ দিয়েছেন।’

সূত্র : ডন
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প