ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী উপসাগরীয় তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিদায়ের পরেও এমবাপ্পেদের প্রশংসায় ম্যাক্রোঁ, বললেন এই দলের ভবিষ্যৎ উজ্জ্বল চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে বিএনপির উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৩ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৩ সময়
শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে বিএনপির উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের ছলচাতুরী বা অসৎ আচরণ করা হলে জনগণই তার জবাব দেবে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে কালিতলা হাট এলাকা থেকে দলটির পদযাত্রা শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয়।


সমাবেশে এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে জনগণই ভবিষ্যতে রায় দেবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক কৌশল বা প্রতারণার চেষ্টা করা উচিত হবে না। তরুণ প্রজন্ম ভবিষ্যতে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে এবং অন্যায় আচরণের জবাবও তারাই দেবে।


নিজেদের দলকে ঘিরে বিভিন্ন সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, নানা ধরনের মন্তব্য করা হলেও তারা জনগণের অধিকার ও শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে অবস্থান অব্যাহত রাখবেন। একই সঙ্গে দুর্নীতিনির্ভর রাজনীতির বিরুদ্ধেও সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশের শেষদিকে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করা হয়। এ সময় দলটির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম