ঢাকা | |
সংবাদ শিরোনাম :

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝে ইরানে যুদ্ধাবস্থা ঘোষণার আহ্বান

ইরানের চলমান নিরাপত্তা ও অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটিতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা ঘোষণার আহ্বান উঠেছে। ইরান–চীন যৌথ বাণিজ্য ও শিল্প
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৬, সকাল ৯:৩৯ সময়
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝে ইরানে যুদ্ধাবস্থা ঘোষণার আহ্বান

ইরানের চলমান নিরাপত্তা ও অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটিতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা ঘোষণার আহ্বান উঠেছে। ইরান–চীন যৌথ বাণিজ্য ও শিল্প পরিষদের সভাপতি মাজিদরেজা হারিরি সরকারের প্রতি দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি ইরানের প্রেসিডেন্টের উদ্দেশে দেওয়া এক আহ্বানে বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধাবস্থা ঘোষণা করে রাষ্ট্রীয় প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা প্রয়োজন। তার মতে, দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি।


এদিকে চলমান সংকটের প্রভাবে ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বাড়ছে। বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর চাপ আরও বেড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, কয়েক মাসের ব্যবধানে গমের আটার দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ইরানের গড় মূল্যস্ফীতি প্রায় ৬৯ শতাংশে পৌঁছাতে পারে। একই সঙ্গে দেশটির অর্থনীতি সংকুচিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি।


বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনা দীর্ঘায়িত হলে ইরানের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর এর প্রভাব আরও গভীর হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্যার্ত এলাকায় সহায়তার জন্য এনসিপির রেসপন্স টিম গঠন

বন্যার্ত এলাকায় সহায়তার জন্য এনসিপির রেসপন্স টিম গঠন