ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ দাবানলের ধোঁয়ার ক্ষতি পুষিয়ে নিতে কানাডার ওপর শুল্ক চাপাতে চান ট্রাম্প মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর সৈয়দপুরে নষ্ট হচ্ছে রেলওয়ের ট্যাংক, মোটর, পাইপসহ ১৫০ কোটি টাকার সরঞ্জাম বিশ্বকাপ ফাইনালের হাফটাইম নিয়ে ধোঁয়াশা কাটালো ফিফা ‘আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলে’ বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে অপচয় ৩০০ কোটি টাকা! ঢাবি যেদিন ছাত্রলীগমুক্ত হয়েছিল, সেদিনই পরিষ্কার হয়েছিল শেখ হাসিনার পতন সুনিশ্চিত শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে? পাকিস্তান শাসিত কাশ্মিরে বিক্ষোভে হত্যা নিয়ে তদন্ত চায় জাতিসংঘ

‘আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলে’

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই স্পেনের এক ক্রীড়া সাংবাদিকের মন্তব্য নতুন বিতর্কের জন্ম
  • আপলোড সময় : ১৮ জুলাই ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১৮ জুলাই ২০২৬, সকাল ৯:৩৭ সময়
‘আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলে’

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই স্পেনের এক ক্রীড়া সাংবাদিকের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে কঠোর সমালোচনা করে তিনি দলটিকে বিশ্ব ফুটবলের ‘সবচেয়ে নোংরা’ দল বলে মন্তব্য করেছেন। স্পেনের একটি ক্রীড়া অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সাংবাদিক রবার্তো গোমেজ দাবি করেন, আর্জেন্টিনার অনেক ফুটবলার মাঠে অতিরিক্ত আক্রমণাত্মক আচরণ করেন এবং তাদের খেলার ধরন অনেক সময় সহিংসতার কাছাকাছি চলে যায়। তার ভাষায়, আর্জেন্টিনা কঠিন এবং শারীরিক লড়াইনির্ভর একটি দল।


তবে সমালোচনার পাশাপাশি তিনি স্বীকার করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারানো সহজ নয়। তার মতে, আর্জেন্টিনার বিপক্ষে জয় পেতে হলে স্পেনকে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে। গোমেজ আরও বলেন, তিনি স্পেনের শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তার বিশ্বাস, এবারের টুর্নামেন্টে সবচেয়ে আকর্ষণীয় ও ছন্দময় ফুটবল খেলেছে স্পেন এবং সেই ধারাবাহিকতাই তাদের বিশ্বকাপ জিততে সাহায্য করবে।


কোচদের মূল্যায়ন করতে গিয়ে তিনি স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেকে এবারের বিশ্বকাপের সেরা কোচ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির কৌশল ও নেতৃত্বেরও প্রশংসা করেন। এদিকে ফুটবল বিশ্লেষকদের মতে, ফাইনালে আর্জেন্টিনার লড়াকু মানসিকতা এবং স্পেনের কৌশলনির্ভর আক্রমণাত্মক ফুটবলের সংঘর্ষ বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের জন্য দারুণ এক লড়াই উপহার দিতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা