ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট ‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’ সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার রেকর্ড পাস আর নিখুঁত নিশানায় স্পেনের মাঝমাঠের ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ রদ্রি ব্রাউজারে ফিরেছে ফেসবুক

‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’

বিশ্বকাপ ফাইনালের মহারণ শুরুর আগেই কথার লড়াইয়ে নতুন উত্তাপ ছড়িয়েছেন স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৫২ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৫২ সময়
‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’

বিশ্বকাপ ফাইনালের মহারণ শুরুর আগেই কথার লড়াইয়ে নতুন উত্তাপ ছড়িয়েছেন স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে অতিরিক্ত শারীরিক ও আগ্রাসী ফুটবল খেলার অভিযোগ তুলে তিনি বলেছেন, এমন খেলা নিয়ন্ত্রণে রাখতে রেফারিদের আরও কঠোর হতে হবে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। সেই ম্যাচের আগে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তে দাবি করেন, সেমিফাইনালে আর্জেন্টিনা অনেক ফাউল করলেও কঠোর শাস্তির মুখে পড়েনি।


স্পেনের এই ডিফেন্ডারের ভাষ্য, আর্জেন্টিনা এমন একটি দল যারা প্রতিপক্ষের ওপর প্রবল শারীরিক চাপ তৈরি করে এবং রেফারিরা যদি শুরু থেকেই এসব ফাউল নিয়ন্ত্রণে না আনেন, তাহলে ম্যাচের স্বাভাবিক ছন্দ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তবে লাপোর্তের মন্তব্যের বিপরীতে স্পেন শিবিরের অন্যরা তুলনামূলক সংযত অবস্থান নিয়েছেন। দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং লাতিন অঞ্চলের সেরা দল। তাই তাদের প্রতি স্পেনের পূর্ণ সম্মান রয়েছে।


অন্যদিকে স্পেন অধিনায়ক রদ্রি জানান, প্রতিপক্ষকে নিয়ে বিতর্কে না গিয়ে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দিচ্ছে দল। তার বিশ্বাস, নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব। এদিকে ফাইনালের আগে দুই দলের খেলোয়াড়দের এমন মন্তব্যে ম্যাচ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা তাদের পরিচিত লড়াকু ফুটবল ধরে রাখতে পারে কি না, নাকি কৌশলী ফুটবলে স্পেন ছিনিয়ে নেয় বিশ্বকাপের শিরোপা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা