ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

ভোটাররা পাশে থাকলে মন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করতে চাই : শাহরিয়ার আলম

রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) আসনে টানা তিনবারের সংসদ সদস্য ও দুইবারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দুইবার বিএনপি-জামায়াতের
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:৯ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:৯ সময়
ভোটাররা পাশে থাকলে মন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করতে চাই : শাহরিয়ার আলম ছবি : সংগৃহীত
রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) আসনে টানা তিনবারের সংসদ সদস্য ও দুইবারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দুইবার বিএনপি-জামায়াতের প্রার্থীর সাথে এবং একবার দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর সাথে এই আসনে মোট তিনবার নির্বাচন করে ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছি।

বাঘা-চারঘাটের মানুষ পাশে থাকলে এবং জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে মন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করতে চাই।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর নিজ নির্বাচনী এলাকা বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় ও নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন আওয়ামী লীগের নৌকার মাঝি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর গড়গড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় উঠান বৈঠক ও সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের সাথে বিগত সময়ে দু’বার নির্বাচনী খেলা খেলেছি। শেষবার ৫০ হাজার ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আপনারা পাশে থাকলে এবং জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে এবার মন্ত্রী হিসাবে হ্যাটট্রিক করতে চাই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত ভোটার ও বেকার নারী-পুরুষদের উদ্দেশ্যে বলেন, যারা নিজেদের পোশাক শিল্পের (গার্মেন্টস) সাথে সম্পৃক্ত করতে চান, তাদের জন্য বাঘার ছাতারী এলাকায় আমার নিজের জায়গায় একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছি।

এছাড়াও যে সমস্ত শিক্ষিত ছেলে-মেয়েরা কম্পিউটার (আই.টি.সি) প্রশিক্ষণ নিতে আগ্রহী, তাদের জন্য চারঘাট-বাঘায় পৃথক দুটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করেছি। ইতোমধ্যে পোশাক শিল্পে প্রশিক্ষণ নিয়ে চার হাজার কর্মী ঢাকা এবং ঈশ্বরদী ই.পি.জেড-এ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আমি সকলের দোয়ায় সামনের দিন গুলোতে চারঘাট-বাঘার বেকারত্ব দুর করতে চাই।

তিনি আরও বলেন, এ বছর নির্বাচন করতে এসে আমি বিভিন্ন এলাকার মা-বোনদের কাছে পানি সংকোটের কথা শুনতে পাচ্ছি। এ বিয়য়ে আমার সিদ্ধান্ত, শহরের ন্যায় প্রতিটি গ্রামে ‘মিনিওয়াসা’র মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করবো।

এসময় তিনি অপরাধ প্রতিরোধে দুই উপজেলার সকল বাজারকে সি.সি ক্যামেরা এবং ফাঁকা রাস্তায় সৌর স্টিক (লাইট) স্থাপনের ঘোষণা দেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদকের (আব্দুল গনি মহাবিদ্যালয়) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম মোল্লা ও আওয়ামী লীগ নেতা শামসুজোহাসহ আওয়ামী সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু