ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরানের কাছে পাল্টা যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস দুই বছরেও ধরা পড়েনি শেরপুর কারাগারের ৩৪৫ পলাতক বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি দুই বছরেও ধরা পড়েনি শেরপুর কারাগারের ৩৪৫ পলাতক বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে ইসরায়েল লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন এসএসসি পরীক্ষা: গাইবান্ধার দুই বিদ্যালয়ে শতভাগ ফেল সংসারের স্বার্থে বিসর্জন দিয়েছিলেন পড়াশোনা, ৫৪ বছরে পাশ করলেন এসএসসি ইউটিউব থেকে আয় করতে নতুনদের লাগবে দ্বিগুণ দর্শক বা ওয়াচ টাইম অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

ইউটিউব থেকে আয় করতে নতুনদের লাগবে দ্বিগুণ দর্শক বা ওয়াচ টাইম

নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউব থেকে অর্থ উপার্জনের পথ আরও কঠিন হতে যাচ্ছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৬, সকাল ৯:৪২ সময়
ইউটিউব থেকে আয় করতে নতুনদের লাগবে দ্বিগুণ দর্শক বা ওয়াচ টাইম

নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউব থেকে অর্থ উপার্জনের পথ আরও কঠিন হতে যাচ্ছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ভিডিও নির্মাতাদের বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে আগের তুলনায় আরও বেশি দর্শক এবং ভিডিও দেখার সময় অর্জন করতে হবে। বিশেষ করে শর্টসনির্ভর নির্মাতাদের নিয়মিত ভিউ ধরে রাখার চাপ বাড়বে। নতুন নীতিমালা অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় পাওয়ার জন্য একটি চ্যানেলকে গত ১২ মাসে অন্তত ৮ হাজার ঘণ্টা ভিডিও দেখার সময় অর্জন করতে হবে। বিকল্প হিসেবে ৯০ দিনের মধ্যে প্রয়োজন হবে অন্তত ২ কোটি যোগ্য শর্টস ভিউ। বর্তমানে এ ক্ষেত্রে ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউয়ের শর্ত রয়েছে। পাশাপাশি অন্তত ১ হাজার গ্রাহক থাকার নিয়মও বহাল থাকবে।


শুধু নতুন নির্মাতারাই নয়, এর প্রভাব পড়তে পারে বর্তমানে মনিটাইজেশন সুবিধা পাওয়া চ্যানেলগুলোর ওপরও। বিশেষ করে শর্টস থেকে নিয়মিত বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন আয় চালু রাখতে ৯০ দিনের মধ্যে অন্তত ১ কোটি যোগ্য ভিউ অর্জন করতে হবে। নির্ধারিত সীমার নিচে ভিউ নেমে গেলে সাময়িকভাবে শর্টস থেকে আয় বন্ধ হয়ে যেতে পারে। তবে এতে চ্যানেলের মূল মনিটাইজেশন সুবিধা বাতিল হবে না। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ভিউ পূরণ হলে আবার স্বয়ংক্রিয়ভাবে শর্টস থেকে আয় চালু হওয়ার সুযোগ থাকবে।


তবে ইতিমধ্যে শর্টস থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয় করা নির্মাতাদের ওপর নতুন নিয়মের প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারে বলে জানিয়েছে ইউটিউব। কতগুলো চ্যানেল নতুন নির্ধারিত সীমার নিচে রয়েছে, সে বিষয়ে অবশ্য নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। প্রায় কয়েক বছর পর প্ল্যাটফর্মটির আয় ব্যবস্থায় এত বড় পরিবর্তন আসছে। এর অন্যতম কারণ হলো ছোট ভিডিও বা শর্টসের দ্রুত জনপ্রিয়তা। প্রতিদিন ইউটিউবে বিপুলসংখ্যক শর্টস দেখা হচ্ছে। কয়েক বছরের ব্যবধানে এই দর্শকসংখ্যা কয়েক গুণ বেড়েছে।


ছোট নির্মাতাদের জন্য অবশ্য বিকল্প আয়ের পথ তৈরির পরিকল্পনাও রয়েছে। ইউটিউব শপিং, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক অংশীদারত্ব এবং নতুন জনপ্রিয় ধারার কনটেন্ট তৈরির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এসব সুবিধার অর্থের পরিমাণ ও বিস্তারিত নীতিমালা এখনো প্রকাশ করা হয়নি। অন্যদিকে, প্রাথমিক পর্যায়ের মনিটাইজেশন কর্মসূচির শর্তে বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। ৫০০ গ্রাহক, ৯০ দিনের মধ্যে অন্তত তিনটি প্রকাশিত ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ভিডিও দেখার সময় অথবা ৩০ লাখ শর্টস ভিউ থাকলে নির্মাতারা এই প্রাথমিক সুবিধায় যুক্ত হতে পারবেন। তবে এই পর্যায়ে বিজ্ঞাপন কিংবা ইউটিউব প্রিমিয়াম থেকে সরাসরি আয় করা যাবে না।


এ ছাড়া ইউটিউব প্রিমিয়াম লাইট সেবা নিয়েও নতুন পরিকল্পনা রয়েছে। যেসব দেশে ইউটিউব প্রিমিয়াম চালু রয়েছে, সেসব বাজারে প্রিমিয়াম লাইট সম্প্রসারণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এই সেবা থেকে পাওয়া সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ নির্মাতাদের মধ্যে বণ্টন করা হবে। ইউটিউবের তথ্য অনুযায়ী, প্রিমিয়াম লাইট থেকে পাওয়া নিট সাবস্ক্রিপশন আয়ের ৬০ শতাংশ নির্মাতাদের জন্য নির্ধারিত তহবিলে রাখা হবে। পূর্ণাঙ্গ ইউটিউব প্রিমিয়ামের ক্ষেত্রে এই হার ৩০ শতাংশ। দর্শকেরা কোন নির্মাতার ভিডিও কতক্ষণ দেখছেন, মূলত সেই হিসাবের ভিত্তিতে অর্থ বণ্টন করা হবে।


সব মিলিয়ে নতুন নিয়ম কার্যকর হলে ইউটিউবের আয় কাঠামোয় বড় পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষ করে শর্টসনির্ভর নির্মাতাদের নিয়মিত দর্শক ধরে রাখা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল ভিউ অর্জনের প্রতিযোগিতা আরও তীব্র হবে। তবে একই সঙ্গে বিকল্প আয়ের সুযোগ বাড়ানোর উদ্যোগও নিচ্ছে প্ল্যাটফর্মটি। ফলে নতুন ও ছোট নির্মাতাদের জন্য আগামী বছরটি হতে পারে আয় ও দর্শক ধরে রাখার ক্ষেত্রে বড় পরীক্ষার সময়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান