ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ তুলে জামায়াত-শিবিরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। তিনি
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১০:১৬ সময়
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ তুলে জামায়াত-শিবিরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। তিনি দাবি করেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করা হয়েছে। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের কর্মসূচিতে জামায়াতের কর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালান। এতে জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক এবং ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ দলের অর্ধশতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।


হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নুরুল হক নুর বলেন, জামায়াত-শিবিরকে তিনি সতর্ক করে দিতে চান। গত দেড় দশক তারা যেভাবে আড়ালে ছিল, আবার বাড়াবাড়ি করলে তাদের দীর্ঘ সময় আড়ালে থাকার পরিস্থিতি তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ দাবি করেছেন, কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার অনুসারীদের হামলায় দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।


তবে হামলার এসব অভিযোগ অস্বীকার বা সমর্থন করে এখন পর্যন্ত জামায়াতে ইসলামী কিংবা সংসদ সদস্য আমির হামজার পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। হামলার অভিযোগের সত্যতা ও এর পেছনে কারা জড়িত, তা নিয়ে চলছে নানা আলোচনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ