ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন স্পেন অধিনায়ক রদ্রি বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী আহত, গাড়ি ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা, আটক ৬ ৬৪ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু

সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ব্যাটারিচালিত রিকশাগুলোকে এবার নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তবে নিবন্ধন পেতে হলে রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, বিকাল ৫:২৭ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৬, বিকাল ৫:২৭ সময়
সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ব্যাটারিচালিত রিকশাগুলোকে এবার নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তবে নিবন্ধন পেতে হলে রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করা বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।  সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ করা হলে সংশ্লিষ্ট রিকশাকে নিবন্ধন দেওয়া হবে না। এমনকি নিবন্ধিত রিকশা নিয়ম ভেঙে অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করলে নবায়নও করা হবে না। এ ক্ষেত্রে জরিমানার বিধানও রাখা হচ্ছে। 


নতুন ব্যবস্থায় ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিবর্তে সিটি করপোরেশন ও পৌরসভা দেবে। নিবন্ধনের জন্য ফিটনেস সনদ বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে।  প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সনদ নিতে হতে পারে। এরপর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিয়ে সিটি করপোরেশন বা পৌরসভায় নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 


এ ছাড়া যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ঢাকাকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনাও রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এক জোনে নিবন্ধিত ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না এবং বিভিন্ন জোনে আলাদা রঙের রিকশা চালুর বিষয়ও বিবেচনায় রয়েছে।  তবে এসব নিয়ম এখনো পুরোপুরি কার্যকর হয়নি। বিধিমালা চূড়ান্ত, আইন মন্ত্রণালয়ের ভেটিং ও প্রয়োজনীয় অনুমোদন শেষ হওয়ার পর নতুন নিয়ম বাস্তবায়ন শুরু হবে।  অর্থাৎ সামনে ব্যাটারিচালিত রিকশার ক্ষেত্রে নিবন্ধন, ফিটনেস সনদ, সৌরবিদ্যুতে চার্জ এবং নির্দিষ্ট এলাকায় চলাচল—সবকিছুই বাধ্যতামূলক হওয়ার পথে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার