ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আনুষ্ঠানিকভাবে ব্রিকস ব্লকে যোগ দিলো সৌদি আরব

সৌদি আরব জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে ব্রিকস ব্লকে যোগ দিয়েছে। মঙ্গলবার সৌদি রাষ্ট্রীয় টিভিতে এই ঘোষণা দেয়া হয়।গত আগস্টে
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৪, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৪, সকাল ৯:২৮ সময়
আনুষ্ঠানিকভাবে ব্রিকস ব্লকে যোগ দিলো সৌদি আরব ছবি : সংগৃহীত
সৌদি আরব জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে ব্রিকস ব্লকে যোগ দিয়েছে। মঙ্গলবার সৌদি রাষ্ট্রীয় টিভিতে এই ঘোষণা দেয়া হয়।

গত আগস্টে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন যে তার দেশ এ ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেবে।

শুরুতে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া (ভারত), চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকসের যাত্রা শুরু হয়েছিল। তবে নতুন সদস্য হিসেবে সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইরান ও ইথিওপিয়া যোগ দেয়ায় এর সদস্য সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ব্রিকসে যোগ দিলো। এর মাধ্যমে দেশটিতে চীনা প্রভাব বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা সত্ত্বেও সৌদি আরব এখন ক্রমবর্ধমান হারে নিজস্ব পথে চলছে। যুক্তরাষ্ট্র অতীতের মতো আর সৌদি আরবের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়, এমন উদ্বেগের মধ্যে তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে।

সৌদি তেলের বৃহত্তম ক্রেতা চীন পাশ্চাত্যের প্রতি চ্যালেঞ্জ হিসেবে ব্রিকসকে গঠন করতে চায়।

গত নভেম্বরে আর্জেন্টিনা জানিয়েছিল, তারাও এই গ্রুপের সদস্য হতে চায়।

সূত্র : মিডল ইস্ট মনিটর
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প