ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রেজা কিবরিয়া

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন দলটির একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া। বুধবার (৩ জানুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৩৬ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৩৬ সময়
গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রেজা কিবরিয়া ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন দলটির একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া। বুধবার (৩ জানুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, আপনাদের মাধ্যমে দেশবাসীর সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি এবং আমার পদত্যাগ পত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বরাবর জমা দিয়েছি।

এ ছাড়া আমি গণঅধিকার পরিষদের দলীয় সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছি। দলের যুগ্ম আহ্বায়ক জনাব কর্নেল (অব) মিয়া মসিউজ্জামনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করছি।

২০২১ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক নূরের হাত ধরে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণঅধিকার পরিষদ, সেখানে আহ্বায়ক করা হয় গণফোরামের সাবেক নেতা রেজা কিবরিয়াকে।

সদস্য সচিব নূরের সঙ্গে বিরোধে রেজা কিবরিয়ার বিরোধে এ বছর জুনে ভেঙে দুই টুকরো হয় গণঅধিকার পরিষদ। তারপর থেকে এ দলের একাংশের নেতৃত্ব দিয়ে আসছিলেন রেজা কিবরিয়া, ছিলেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু