ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শমসের মবিনকে তলব

দ্বাদশ সংসদ নির্বাচনের সিলেট-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী অনুসন্ধান কমিটি তলব
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৪ সময়
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শমসের মবিনকে তলব ছবি : সংগৃহীত
দ্বাদশ সংসদ নির্বাচনের সিলেট-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী অনুসন্ধান কমিটি তলব করেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা এ তথ্য জানিয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটি ও সিলেটের যুগ্ম জেলা জজ আল আসাদ মো. মাহমুদুল ইসলাম তাকে তলব করেন।

শমসের মু্বিনকে লেখা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, শমসের মুবিন চৌধুরী দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা সিলেট-৬ আসনে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী। তিনি গত ২ জানুয়ারি গোলাপগঞ্জ থানা বাদেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শিতেশ্বর গ্রামে এক মাহফিলে উপস্থিত থেকে প্রকাশ্যে চাঁদা বা অনুদান প্রদান করেছেন বলে অভিযোগ করা হয়। এই অভিযোগের সমর্থনে কমিটির নিকট ফেসবুক লাইভে প্রচারিত ভিডিও ডিজিটাল প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। তার এমন কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৩ নং বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায়, বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন কর্তৃক ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন সুপারিশ করা হবে না এ মর্মে আগামী ৫ জানুয়ারি বিকাল ৪ টায় তিনি বা তার মনোনীত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু