ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায়-কাজে ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস এক অন্যরকম আত্মিক বন্ধন, অকৃত্রিম ভালোবাসা কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না: নাহিদ ইসলাম ২১ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

বসতঘরে একই সিলিং ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের মেয়ের মরদেহ

সিলেটের জকিগঞ্জে নিজ বাড়ির একটি কক্ষ থেকে এক নারী ও তার চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে
  • আপলোড সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
বসতঘরে একই সিলিং ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের মেয়ের মরদেহ

সিলেটের জকিগঞ্জে নিজ বাড়ির একটি কক্ষ থেকে এক নারী ও তার চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ, বয়স ৩৫ বছর, এবং তার চার বছরের মেয়ে হৃদি দাশ। পুলিশ জানিয়েছে, চম্পা রাণী দাশ গর্ভবতী ছিলেন।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। ঘটনাটি সরেজমিনে তদন্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বাড়ির একটি কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা কোনো কারণ জানাতে পারেননি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, সন্ধ্যার দিকে চম্পা রাণী ও তার মেয়েকে একই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।


চেয়ারম্যান বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। চম্পা রাণী গর্ভবতী ছিলেন বলেও জানা গেছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। পুলিশ ও পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?