ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত

থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হেরে চাপে পড়েছে বাংলাদেশ নারী
  • আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৭ সময়
বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত

থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হেরে চাপে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটারদের ব্যর্থতার পর এখন টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতিদের।


মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র খুব একটা আশাব্যঞ্জক ছিল না। প্রথম ম্যাচে দলীয় সংগ্রহ ছিল ১২৯ রান, আর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ রান করে বাংলাদেশ। অল্প পুঁজি নিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করেছিল টাইগ্রেসরা। তবে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস ও ভুল ফিল্ডিংয়ের কারণে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি তারা।


দলের তারকা ব্যাটার সোবহানা মোস্তারি নিজেদের ঘাটতির কথা স্বীকার করে বলেন, সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ব্যাপক গুরুত্ব দেওয়া হলেও নির্দিষ্ট কিছু জায়গায় এখনো উন্নতির প্রয়োজন রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিস ও ভুল ফিল্ডিং দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। আমিরাতের বিপক্ষে ম্যাচটি তাই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের পথ খুলে যাবে। তবে শেষ চারের ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে এখনই ভাবতে চাইছে না বাংলাদেশ। বরং নিজেদের শেষ গ্রুপ ম্যাচেই পুরো মনোযোগ দিতে চান ক্রিকেটাররা।


সোবহানা মোস্তারি বলেন, সংযুক্ত আরব আমিরাত ভালো দল। তাই শেষ ম্যাচে মনোযোগ রেখে জয় নিশ্চিত করাই এখন দলের প্রধান লক্ষ্য। ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ফলে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিলে ভারতের বিপক্ষেই মাঠে নামতে হবে। তবে তার আগে আমিরাতের বাধা পেরোনোটাই এখন নিগার সুলতানা জ্যোতিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের