ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা: মাহদী আমিন ভুল করে ‘ডাকাত দলের বাসে’, মারধর-মুক্তিপণ দিয়ে শেষে উদ্ধার জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা সার কার্যক্রম তদারকিতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু পর্যটকে মুখর কক্সবাজার: জমজমাট মৌসুম শুরুর প্রত্যাশা সব স্থানে সাত জনের বেশি সমর্থনপ্রত্যাশী বিএনপির, প্রার্থী চূড়ান্ত জামায়াতের ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে আওয়ামী লীগ পালিয়ে গেছে—এমন অভিযোগ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৫ সময়
দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে আওয়ামী লীগ পালিয়ে গেছে—এমন অভিযোগ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।


শুক্রবার দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। যাওয়ার আগে তারা দেশের অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতকে ক্ষতিগ্রস্ত করে গেছে বলে দাবি করেন তিনি।


এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাসহ গুরুত্বপূর্ণ খাতগুলোর উন্নয়নে কাজ করছে। এর লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রা সহজ করা এবং আগামী দিনে দেশের মানুষ যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারে, তা নিশ্চিত করা। কৃষি খাতকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক অর্থনীতিও এগিয়ে যাবে।


সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। এত অল্প সময়ে দেশের সব সমস্যা পুরোপুরি সমাধান করে সবকিছু নতুন করে সাজানো সম্ভব নয়। এজন্য সরকারের আরও কিছু সময় প্রয়োজন। তবে জনকল্যাণে দেশের বিদ্যমান সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি। বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজু।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো