ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত এবার টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ সরকারি চাকরিজীবীদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘নেগেটিভ’ থেকে উন্নীত করে ‘স্থিতিশীল’ করল মুডি'স ডিজেলের পরিবর্তে বিদ্যুতে চলবে রেল: ৩৮২২ কোটি টাকার নতুন প্রকল্প উঠছে একনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ ককটেল বিস্ফোরণ ২০২৭ সালের দাখিল ও এসএসসিতে ১৩ বিষয়ে অভিন্ন প্রশ্নপত্র

এবার টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ সরকারি চাকরিজীবীদের

এক দিনের ছুটি নিলেই টানা পাঁচ দিনের অবকাশ—সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে এবার এমনই এক লম্বা ছুটির সুযোগ তৈরি হচ্ছে।
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:১২ সময়
এবার টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ সরকারি চাকরিজীবীদের

এক দিনের ছুটি নিলেই টানা পাঁচ দিনের অবকাশ—সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে এবার এমনই এক লম্বা ছুটির সুযোগ তৈরি হচ্ছে। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির সঙ্গে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি যোগ করলেই ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানো সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি।


এর পরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার নিয়মিত কর্মদিবস। এই দিনটিতে কেউ এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে সেটি যুক্ত হবে ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে। ফলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হবে। অর্থাৎ ২০ অক্টোবর ছুটি দিয়ে শুরু, মাঝখানে ২২ অক্টোবর এক দিনের নৈমিত্তিক ছুটি, এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি—সব মিলিয়ে টানা পাঁচ দিন।


এদিকে দুর্গাপূজার অন্যান্য গুরুত্বপূর্ণ দিনগুলোর ছুটির হিসাবও রয়েছে। এ বছর ১০ অক্টোবর শনিবার মহালয়া দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক পর্ব শুরু হবে। ১৬ অক্টোবর শুক্রবার পালিত হবে মহাষষ্ঠী। এরপর ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে। সরকারি ছুটির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহাসপ্তমী ও মহাষ্টমী উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে। তবে সবার জন্য টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত নয়। ২২ অক্টোবর বৃহস্পতিবারের নৈমিত্তিক ছুটি নেওয়ার সুযোগ এবং সংশ্লিষ্ট দপ্তরের নিয়ম অনুযায়ী অনুমোদনের ওপরই নির্ভর করবে এই দীর্ঘ অবকাশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?