ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? ‘হারতেও জানতে হয়’ —আর্জেন্টিনাকে স্পেনের ফুটবলারের খোঁচা দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী রাজাউল্লাহর ছক্কার রেকর্ড, অবশেষে পাকিস্তানের দিন পুতিন ও পেজেশকিয়েনের সঙ্গে বৈঠক মোদির, নানা ইস্যুতে আলোচনা মেয়ের পোষা ছাগল চুরির ঘটনাকে জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ বললেন আসিফ নজরুল

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

শেখ হাসিনার দীর্ঘ শাসনামল নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। গুমের অভিযোগ
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫০ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫০ সময়
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

শেখ হাসিনার দীর্ঘ শাসনামল নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। গুমের অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ হিসেবে মন্তব্য করে তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সামনে সহানুভূতি দেখালেও এর আড়ালে ভিন্ন বাস্তবতা ছিল। শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের সান্ত্বনা দিতেন শেখ হাসিনা। স্বজনদের আশ্বস্ত করা হতো, নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হবে। অথচ তার দাবি, শেখ হাসিনা নিজেই জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় ছিলেন। স্পিকারের অভিযোগ, এসব আচরণ ছিল মানুষের সামনে সহানুভূতি দেখানোর অভিনয়। তিনি দাবি করেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এসব বিষয় জনগণের কাছে পরিষ্কার হয়েছে এবং শেখ হাসিনাই গুমের নির্দেশদাতা ছিলেন।


এ সময় শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন হাফিজ উদ্দিন। তিনি দাবি করেন, ওই সময়ের কর্মকাণ্ডের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। একই সঙ্গে প্রধান বিচারপতি, বায়তুল মোকাররমের ইমামসহ বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের দেশত্যাগের কথাও উল্লেখ করেন তিনি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমদকে নিয়েও অভিযোগ করেন স্পিকার। তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ জনগণের ওপর ব্যাপক অত্যাচার-নিপীড়ন চালিয়েছে। বেনজীর আহমদের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় জমি, বাড়িঘর ও বনাঞ্চল দখলের অভিযোগ নিয়ে এরই মধ্যে মানুষ অনেক কিছু দেখেছে।


রাজনীতির নামে সম্পদ গড়ার অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আরও বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দেশে-বিদেশে বিপুল সম্পদ রয়েছে। রাজনীতিকে ব্যবহার করে একের পর এক মানুষ ক্ষমতায় এসে লুটপাট করে চলে যাওয়ার কারণেই সাধারণ মানুষের কাছে রাজনীতিবিদদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মতবিনিময়সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি ছাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী এবং উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের