ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইনানীতে নলকূপের গর্তে দুই দিন ধরে জ্বলছে আগুন বৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের আরব দলগুলো ইসরায়েলের নির্বাচন ‘চুরি’ করেছে: নেতানিয়াহুর দল দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা আরও একটি হুথি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি জোট প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন জুবাইদা রহমানের ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই, সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

ইরাকে হাসপাতালে অগ্নিকান্ডে চার শিশুর মৃত্যু

ইরাকের দক্ষিণে এক হাসপাতালের একটি প্রসূতি ওয়ার্ডে সোমবার (৮ জানুয়ারি) আগুনে চার শিশুর প্রাণহানি হয়েছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়
  • আপলোড সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:২ সময়
  • আপডেট সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ৪:২ সময়
ইরাকে হাসপাতালে অগ্নিকান্ডে চার শিশুর মৃত্যু ছবি : সংগৃহীত
ইরাকের দক্ষিণে এক হাসপাতালের একটি প্রসূতি ওয়ার্ডে সোমবার (৮ জানুয়ারি) আগুনে চার শিশুর প্রাণহানি হয়েছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রস এ কথা জানিয়েছে।

ইরাকের রেডক্রস এক বিবৃতিতে বলেছে, বাগদাদ থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণে দিওয়ানিয়াহ শহরে আগুন থেকে ১৫০ শিশু ও ১৯০ জন প্রাপ্তবয়স্ককে সরিয়ে নেওয়া হয়েছে। খবর এএফপি’র।

দমকলকর্মীরা আগুন নিভানোর কিছুক্ষণ পরে সাইটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সালেহ আল-হাসনাভি বলেন, একটি বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে অগ্নিকান্ড ঘটে হাসপাতালের সংস্কারকারী একটি কোম্পানির বর্জ্যপত্র ও উপকরণগুলোকে জ্বালিয়ে দেয়।

তিনি বলেন, এতে প্রতিষ্ঠানটি ধোঁয়া ঢুকে যায়, তবে আগুন লাগেনি। তিনি বলেন, নবজাতকদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে অকাল জন্ম নেওয়া চার শিশু শ্বাসকষ্টজনিত জটিলতায় মারা যায়। প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী অবহেলার জন্য দায়ীদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন।

২০২৩ সালের সেপ্টেম্বরের শেষের দিকে, দেশের উত্তরে একটি কোলাহলপূর্ণ বিবাহ উৎসবে আতশবাজির কারণে আগুনে পায় একশত লোক মারা যায়।

২০২১ সালের জুলাইয়ে, দক্ষিণের একটি হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লেগে ৬০ জনের মৃত্যু হয়। কয়েক মাস আগে, বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেনের বোতল বিস্ফোরণে আগুন লেগেছিল যাতে ৮০ জনেরও বেশি মানুষ মারা যায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু