ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের

মানুষের মেধা, গবেষণা আর প্রযুক্তির জায়গা কি খুব শিগগিরই কৃত্রিম বুদ্ধিমত্তা দখল করে নেবে? এমনই এক ভবিষ্যদ্বাণী করে
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৯ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৯ সময়
সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের

মানুষের মেধা, গবেষণা আর প্রযুক্তির জায়গা কি খুব শিগগিরই কৃত্রিম বুদ্ধিমত্তা দখল করে নেবে? এমনই এক ভবিষ্যদ্বাণী করে প্রযুক্তি বিশ্বে নতুন করে আলোচনা তৈরি করেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, সময়টা হয়তো আর বেশি দূরে নয়—২০২৭ সালের শেষ নাগাদ, অথবা সর্বোচ্চ ২০২৮ সালের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা সব দিক থেকে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। বিজ্ঞান, চিকিৎসা ও গবেষণার গণ্ডি পেরিয়ে এআই এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এই দ্রুত বিকাশের মধ্যেই এআইয়ের ভবিষ্যৎ নিয়ে নতুন করে নিজের মূল্যায়ন জানিয়েছেন ইলন মাস্ক।


এআই গবেষক ফ্রাঁসোয়া শোলে ২০২১ সালে একটি দীর্ঘ নিবন্ধে বলেছিলেন, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এমনকি প্রত্নতত্ত্বের মতো বিভিন্ন ক্ষেত্রও কম্পিউটার প্রযুক্তির ওপর গভীরভাবে নির্ভরশীল হয়ে উঠতে পারে। প্রায় পাঁচ বছর পর সম্প্রতি নিজের সেই পুরোনো বক্তব্য আবার সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন শোলে। তিনি ইঙ্গিত দেন, সে সময় তাঁর যে পূর্বাভাস নিয়ে সংশয় ছিল, প্রযুক্তির অগ্রগতিতে তার অনেকটাই এখন বাস্তবতার দিকে এগোচ্ছে।


শোলের ওই পোস্টের মন্তব্যের ঘরেই নিজের মূল্যায়ন জানান ইলন মাস্ক। তাঁর মতে, শোলের দেওয়া সময়সীমা বরং রক্ষণশীল। বাস্তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির গতি আরও দ্রুত হতে পারে। মাস্কের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ অথবা সর্বোচ্চ ২০২৮ সালের মধ্যে এআই মানুষের সক্ষমতাকে সব ক্ষেত্রেই ছাড়িয়ে যেতে পারে।


তিনি মনে করেন, বিজ্ঞান ও আধুনিক গবেষণার প্রায় প্রতিটি শাখায় কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠবে। এর প্রাথমিক উদাহরণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে। জটিল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কাজ দ্রুত সম্পন্ন করতে এআইয়ের ব্যবহার বাড়ছে। তবে এআই নিয়ে ইলন মাস্কের এমন সময়সীমাভিত্তিক পূর্বাভাস নতুন নয়। ২০১৭ সালে তিনি ধারণা দিয়েছিলেন, ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যে এআই মানুষের সমকক্ষ হয়ে উঠতে পারে। পরে ২০২৪ সালে সেই সময়সীমা আরও এগিয়ে ২০২৫ সালের কথা বলেছিলেন তিনি।


চলতি বছরের শুরুতেও মাস্ক বলেছিলেন, ২০২৬ সালের শেষ অথবা ২০২৭ সালের মধ্যেই এআই কোনো একক মানুষের চেয়ে বেশি কার্যকর হয়ে উঠতে পারে। এবার সেই সময়সীমা আরও নির্দিষ্ট করে ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানালেন তিনি। তবে এগুলো ইলন মাস্কের নিজস্ব পূর্বাভাস, নিশ্চিত ভবিষ্যৎ নয়। এআই কত দ্রুত মানুষের সক্ষমতার কোন কোন ক্ষেত্রে পৌঁছাবে বা ছাড়িয়ে যাবে, তা নিয়ে প্রযুক্তি ও গবেষণা মহলে এখনো নানা মত রয়েছে। ফলে মাস্কের এই নতুন পূর্বাভাস বাস্তবে কতটা সত্যি হয়, সেটিই এখন দেখার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক