ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়লেও ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ফিফা সংস্কারের দাবিতে একজোট ইউরোপের শীর্ষ চার লিগ ইরানকে যেকোনো সহায়তা দিলে বরদাশত করা হবে না: সি চিন পিংকে ট্রাম্প ‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে যুক্ত সবাইকে এভাবে নির্যাতন করা হবে’ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা নিত্যপণ্যের বাজারে ডিজেলের বাড়তি দামে নিয়ন্ত্রণহীন ট্রাক ভাড়া

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইয়েমেনভিত্তিক হুথিদের একের পর এক হামলা এবং নতুন করে হামলার হুমকির মধ্যেই জরুরি বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৪ সময়
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইয়েমেনভিত্তিক হুথিদের একের পর এক হামলা এবং নতুন করে হামলার হুমকির মধ্যেই জরুরি বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে শুক্রবার ২৫ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে তিন দেশের সেনাপ্রধানদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি আরবের সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামাদ বিন রুয়ালি, তুরস্কের সেনাপ্রধান জেনারেল সেলকুক বায়রাক্তারগলু এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির অংশ নেন।


সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে হুথিরা। একই সঙ্গে সৌদি আরবে আরও হামলা চালানোর হুমকিও দিয়েছে ইয়েমেনভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠী। এমন পরিস্থিতিতে তিন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকটি বিশেষ গুরুত্ব পেয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং সৌদি আরবে হুথিদের চালানো হামলার বিষয়টি গুরুত্ব পেতে পারে। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা প্রতিরক্ষা জোটের অংশীদার দেশ। ফলে ইয়েমেনের হুথিদের হামলা ও নতুন হুমকির মধ্যেই তিন দেশের সেনাপ্রধানের এই বৈঠককে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক তৎপরতার মধ্যে রিয়াদে তিন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একসঙ্গে বৈঠকে বসা মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির দিকেও ইঙ্গিত করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প