ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ, চক্রের ৪ নারী আটক ক্যাপ্টেনকে কুপিয়ে বিমান বিধ্বস্ত করতে চেয়েছিলেন কো-পাইলট: নেতানিয়াহু ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের— চরমোনাই পীর

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

রাজধানীর বিভিন্ন প্রান্তে প্রতিদিনই এমন মানুষ মারা যাচ্ছেন, যাদের মৃত্যুর পর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। স্বজন থাকার
  • আপলোড সময় : ১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫১ সময়
রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

রাজধানীর বিভিন্ন প্রান্তে প্রতিদিনই এমন মানুষ মারা যাচ্ছেন, যাদের মৃত্যুর পর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। স্বজন থাকার পরও পরিচয় শনাক্ত না হওয়ায় এসব মরদেহ শেষ পর্যন্ত বেওয়ারিশ হিসেবে দাফন করা হচ্ছে। আঞ্জুমান মফিদুল ইসলামের পরিসংখ্যান বলছে, ২০২২ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত পাঁচ বছরে রাজধানীতে এমন ২ হাজার ৫৪৭টি মরদেহ দাফন করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ৪৪৩টি, ২০২৩ সালে ৪৯০টি, ২০২৪ সালে ৫৭০টি এবং ২০২৫ সালে ৬৪৪টি বেওয়ারিশ মরদেহ দাফন করা হয়। অর্থাৎ ২০২২ থেকে ২০২৫—টানা চার বছরেই অজ্ঞাত মরদেহের সংখ্যা বেড়েছে। চলতি বছরের প্রথম আট মাসেই দাফন করা হয়েছে আরও ৪০০টি মরদেহ।


এই হিসাব অনুযায়ী, রাজধানীতে গড়ে প্রতিদিন অন্তত একটি মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হচ্ছে। তবে বেওয়ারিশ মরদেহ বললেই ওই ব্যক্তির কোনো পরিবার বা স্বজন নেই—বিষয়টি এমন নয়। অনেকের পরিবার ও পরিচয় থাকলেও মৃত্যুর পর মরদেহের সঙ্গে সেই পরিচয়ের যোগসূত্র স্থাপন করা সম্ভব হয় না। নিখোঁজ ব্যক্তির সঙ্গে মরদেহের মিল খুঁজে না পাওয়া, পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি না থাকা, দুর্ঘটনায় চেহারা বিকৃত হয়ে যাওয়া কিংবা আঙুলের ছাপসহ প্রযুক্তিগত তথ্য দ্রুত শনাক্ত করা সম্ভব না হওয়ার কারণে অনেক মরদেহ অজ্ঞাত থেকে যায়।


পরিচয় শনাক্ত করতে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো মরদেহের ছবি, আঙুলের ছাপ, জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইল ফোনসহ বিভিন্ন সূত্র কাজে লাগায়। প্রযুক্তির ব্যবহার বাড়ায় অনেক অজ্ঞাত মরদেহের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হচ্ছে। তবে পাঁচ বছরের পরিসংখ্যান বলছে, শনাক্তকরণ ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়লেও প্রতিবছর কয়েক শ মরদেহ পরিচয়হীন অবস্থায় থেকে যাচ্ছে। একটি মরদেহের পরিচয় নিশ্চিত করা শুধু তার স্বজনদের কাছে গুরুত্বপূর্ণ নয়, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং কোনো মৃত্যুর পেছনে অপরাধ বা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা