ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

কে হতে যাচ্ছে বিসিবির সভাপতি

সাকিব ছাড়াও মাশরাফি বিন মর্তুজাকেও অনেকে বিসিবি সভাপতি করার দাবি জানিয়েছেন। কারণ বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১ সময়
কে হতে যাচ্ছে বিসিবির সভাপতি ছবি: সংগৃহীত
সাকিব ছাড়াও মাশরাফি বিন মর্তুজাকেও অনেকে বিসিবি সভাপতি করার দাবি জানিয়েছেন। কারণ বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রীড়ামন্ত্রী হওয়ায় সহসাই হয়ত বিসিবির দায়িত্ব ছাড়তে হবে তাকে।

তবে পাপন ছেড়ে দিলেও সাকিব-মাশরাফিকে এখনই বিসিবি সভাপতি করা যাবে না। কারণটা বিসিবির জটিল গঠনতন্ত্র। প্রথমত, আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মেনে চলতে হবে আইসিসির গাইডলাইন। সেই গাইডলাইন অনুযায়ী বোর্ডের সভাপতিকে অবশ্যই নির্বাচিত সভাপতি হতে হবে। তাকে নির্বাচন ছাড়া মনোনীত করার সুযোগ নেই।

বোর্ড সভাপতি পদে প্রার্থিতা করবেন যিনি, তাকে হতে হবে বোর্ডের পরিচালক। পরিচালক ছাড়া অন্য কাউকে বোর্ড সভাপতি হিসেবে ভোট দেওয়ার সুযোগ নেই। বোর্ডের পরিচালক পদে নির্বাচন করতে হলে বোর্ডের কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হওয়ার জন্য আঞ্চলিক বা ক্লাব পর্যায়ের ক্রিকেটে সংগঠকের ভূমিকায় থাকতে হবে। সাকিব-মাশরাফি কেউই বিসিবির কাউন্সিলর নন। বোর্ড পরিচালক হওয়া তো দূরে থাক। তাই এই দুজনের সামনে এখনই বিসিবি সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ