ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের মুখে নিজ কার্যালয়ে একদিনেরও বেশি
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৬, দুপুর ৪:১৯ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৬, দুপুর ৪:১৯ সময়
চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের মুখে নিজ কার্যালয়ে একদিনেরও বেশি সময় ধরে আটকে আছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের সার্বিক পরিস্থিতির কথা জানান ভিসি। তিনি বলেন, "সার্বিক অবস্থা আপনারা অন্য সবার কাছ থেকেই শুনতে পাচ্ছেন, আমাদের অবস্থা খুব একটা ভালো নয়। সারারাত আমরা কেউ ঘুমাতে পারিনি। আমার প্রচণ্ড মাথাব্যথা করছে, এখন একটু বিশ্রামে থাকতে চাই।" 

তিনি আরও জানান, তাঁর সাথে অবরুদ্ধ থাকা দুই সহকর্মী অসুস্থ হয়ে পড়লে সোমবার রাত আনুমানিক ২টার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কার্যালয় থেকে মুক্ত হতে প্রশাসনের সহযোগিতা চান কি না—এমন প্রশ্নের জবাবে ভিসি ড. শেখ শরীফুল আলম বলেন, "এটা প্রশাসন বিবেচনা করবে, আমার বিষয় নয়। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, তাঁরাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।"

আন্দোলনের পটভূমি:
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ ও টানা আন্দোলন কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এই আন্দোলনে সংহতি জানিয়ে পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। নতুন উপাচার্য নিয়োগের ২১ দিন পর সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেন ড. শেখ শরীফুল আলম। এ খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে পুনরায় তালা ঝুলিয়ে দেন এবং সামনে অবস্থান নেন। ফলে গত একদিন ধরে নিজ কার্যালয়েই অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন উপাচার্য।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার