ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইলে ১৩ কিলোমিটার দুইলেনের সড়ক একলেন করার পরও ঈদ কেন্দ্রিক যাত্রায় ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গের যাত্রী ও চালকরা। ফলে
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৩, দুপুর ১১:৪২ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৩, দুপুর ১১:৪২ সময়
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

টাঙ্গাইলে ১৩ কিলোমিটার দুইলেনের সড়ক একলেন করার পরও ঈদ কেন্দ্রিক যাত্রায় ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গের যাত্রী ও চালকরা। ফলে মহাসড়কের গাড়ির চাপ বৃদ্ধি পেয়ে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজায় গিয়ে পৌছানোয় টোল আদায় বন্ধ এবং সেতুর উপর দুর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে রোববার (২৫ জুন) রাত ১২টার পর থেকে সোমবার (২৬ জুন) সকাল ৭টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ১৩  কিলোমিটার অংশে গাড়ির ধীরগতি ছিল। তবে সকাল ৮টার পর থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয়। 

জানা গেছে, কোরবানি ঈদের ছুটি শুরু না হতেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে পরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এতে প্রশাসন মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব ১৩ কিলোমিটারের দুইলেনের সড়ক একলেন করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পরিবহনগুলো একলেন ব্যবহার করবে। এছাড়া উত্তরবঙ্গের পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর হয়ে ঘুরে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার দিকে যাবে। এরপরও রবিবার রাত থেকে পরিবহনের সংখ্যা বৃদ্ধি, টোল আদায় বন্ধ ও দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। রবিবার রাত সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনার কারণে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে উত্তরবঙ্গগামী লেন বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এরপর সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আবারও সেতুর উপর দুর্ঘটনা ঘটলে আবার বন্ধ হয়ে যান চলাচল। পরে দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো সরাতে টোল আদায় বন্ধ রাখা হয়।

এদিকে মহাসড়কের পরিবহন আঞ্চলিক সড়ক ব্যবহার করার কারণে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্রে জানা গেছে, রাত থেকেই মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। এছাড়া সেতুর উপর দুর্ঘটনা কারণে সেতুর উপর দিয়ে পরিবহন চলাচল বিঘ্ন ঘটে। অন্যদিকে এলেঙ্গা হতে সেতু পর্যন্ত সড়ক একলেনের সুবিধা পেয়ে চালকরা চারলেনে গাড়ি চলাচল করে। ফলে কার আগে কে যাবে এমন প্রতিযোগিতার কারণে যানজটের সৃষ্টি হয় মহাসড়কে।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। রাতে এবং সকালে বঙ্গবন্ধু সেতুর উপর কয়েকটি দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। এছাড়া বেশ কয়েকবার সেতুতে টোল আদায় বন্ধ ছিল। তবে সকাল ৮টার পর থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয়। এখনও পরিবহনের চাপ রয়েছে মহাসড়কে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ