ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পদ্মা নদীতে যাত্রীবাহী গাড়ি নিয়ে ফেরিডুবি

ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন নিয়ে নোঙর করা ফেরি রজনীগন্ধা ডুবে গেছে। আজ বুধবার সকাল
  • আপলোড সময় : ১৭ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৪৪ সময়
  • আপডেট সময় : ১৭ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৪৪ সময়
পদ্মা নদীতে যাত্রীবাহী গাড়ি নিয়ে ফেরিডুবি ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন নিয়ে নোঙর করা ফেরি রজনীগন্ধা ডুবে গেছে। আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরিটি ডুবতে শুরু করে।

আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরিটি ডুবতে শুরু করে।এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারজন সাঁতরে কূলে আসেন; আর ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। পাটুরিয়া নৌপথে মাঝ নদীতে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে ঘটানাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ বলেন, আজ সকালে পাটুরিয়া ৫ নং ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। ফেরিতে ৭টি ছোটো ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল।

এদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহমান জানান, রাত থেকেই এ নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাত দেড়টার দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান