ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

দুর্গাপূজার ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার কথা ব্যাংক ও শেয়ারবাজার! কিন্তু তার আগেই নেওয়া হয়েছে বিশেষ
  • আপলোড সময় : ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৬ সময়
  • আপডেট সময় : ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৬ সময়
দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

দুর্গাপূজার ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার কথা ব্যাংক ও শেয়ারবাজার! কিন্তু তার আগেই নেওয়া হয়েছে বিশেষ সিদ্ধান্ত। আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। ফলে জরুরি ব্যাংকিং সেবা ও শেয়ারবাজারের লেনদেনের জন্য আজই গুরুত্বপূর্ণ দিন।


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের বিরতি তৈরি হচ্ছে। এই দীর্ঘ ছুটির সমন্বয় করতেই আজ ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে আজ শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়। নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুসরণ করে গ্রাহকদের সেবা দেবে। একই সঙ্গে আজ শেয়ারবাজারেও স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।


তবে ছুটির মধ্যেও আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।


এ জন্য স্থানীয় প্রশাসন ও শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘ ছুটির সময়েও আন্তর্জাতিক বাণিজ্যের জরুরি আর্থিক কার্যক্রম সচল রাখার সুযোগ থাকবে। তাই যারা ব্যাংকে লেনদেন করবেন কিংবা শেয়ারবাজারে কার্যক্রমে অংশ নেবেন, তাদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। দুর্গাপূজার ছুটি শুরুর আগে প্রয়োজনীয় ব্যাংকিং কাজ সম্পন্ন করে নেওয়ার সুযোগ থাকছে আজই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা