ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির উদ্বেগ, অপসারণের দাবি চৌদ্দগ্রামে বালু ওঠানো-নামানো নিয়ে বিরোধ, ইসলামী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর নিকলীতে ঘর থেকে তুলে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে যুবক পুলিশ হেফাজতে, ভুয়া আইডির দাবি বিকল্প পুনর্বাসন নিশ্চিত না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি, গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি নির্বাচনে ফায়দা পেতে ইরানে হামলা চান নেতানিয়াহু, বাধা সেনাপ্রধানের

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা আর নেই। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৯০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। দেশটির
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৭:১২ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৭:১২ সময়
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যু, বয়স হয়েছিল ৯০ বছর

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা আর নেই। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৯০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৩৬ সালে টোকিওতে জন্মগ্রহণ করেন ইয়াসুও ফুকুদা। কর্মজীবনের শুরুতে তিনি একটি তেল কোম্পানিতে চাকরি করতেন। পরবর্তী সময়ে বাবার রাজনৈতিক সহকারী হিসেবে কাজ শুরু করেন। তাঁর বাবা তাকেও ফুকুদাও জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৯০ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসুও ফুকুদা। এরপর টানা সাতবার নির্বাচনে জয়ী হন তিনি। রাজনৈতিক জীবনে তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদ চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগ করার পর জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ফুকুদা। তখন তাঁর বয়স ছিল ৭১ বছর। উল্লেখযোগ্য বিষয় হলো, তাঁর বাবাও একই বয়সে জাপানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বাবা ও ছেলে—দুজনেরই দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ঘটনা জাপানের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।

প্রধানমন্ত্রী থাকাকালে চীনের সঙ্গে জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফুকুদা। তাঁর শাসনামলে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে উচ্চপর্যায়ের সফর ও বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় গ্যাসক্ষেত্র যৌথভাবে উন্নয়নের বিষয়েও দুই দেশের মধ্যে সমঝোতা হয়।

২০০৮ সালে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর সংগঠন জি-৮-এর সম্মেলনে সভাপতিত্ব করেন ফুকুদা। ওই সম্মেলনে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়। একই বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। পরে ২০১২ সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন।

ইয়াসুও ফুকুদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, ফুকুদার অভিজ্ঞতা ও দূরদর্শিতা তাঁর সময়ের বিভিন্ন জটিল সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জাপানের জনগণের কল্যাণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা বৃদ্ধিতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু