ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ড, কম্পন দিল্লিতেও শেষ বাঁশির পর সতীর্থদের ভালোবাসায় সিক্ত মেসি ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনিয়েছেন, রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল
  • আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৯ সময়
উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনিয়েছেন, রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে।

আজ শনিবার (২০ জানুয়ারি) উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের শুভেচ্ছা বার্তা সম্পর্কে আমিও গণমাধ্যম থেকে অবহিত হয়েছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়নি। এটাতো মিডিয়ার কল্পিত কোনো বিষয় নয়, যা হয়েছে মিডিয়া তাই বলছে।

সেতুমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমার জন্য মেট্রোরেল চলাচলের সময় সমন্বয় করা হবে। আর বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলে বইমেলায় সময় সমন্বয়ের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কাদের বলেন, যাত্রীদের কথা ভেবেই সুফল দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার বাদে প্রতিদিন উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!