ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতিতে চাপে ট্রাম্প ২০২৭ সালের সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল চকরিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৭৫ বছর বয়সী বৃদ্ধের গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা, মোটরসাইকেলে আগুন পেঙ্গুইনের ভালোবাসা মিরপুর ও উত্তরায় হকারদের জন্য বিকল্প জায়গা খুঁজছে ডিএনসিসি দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু গঙ্গা চুক্তি নবায়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার: শামা ওবায়েদ আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার এখন ২,০৬০ টাকা

গঙ্গা চুক্তি নবায়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার: শামা ওবায়েদ

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন এবং বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। এ
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২৮ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২৮ সময়
গঙ্গা চুক্তি নবায়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার: শামা ওবায়েদ
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন এবং বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখা জরুরি। দেশের প্রাপ্য পানির অংশ নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে।

তিনি বলেন, ন্যায্য দাবি আদায়ের জন্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনায় বসতে হবে। বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ ও জনগণের অধিকারকে প্রাধান্য দিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে ভারত ইতিবাচক অবস্থান নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শামা ওবায়েদ আরও বলেন, পানি বণ্টনসহ দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানে সংলাপের বিকল্প নেই। ভবিষ্যতে বাংলাদেশের স্বার্থ রক্ষার পাশাপাশি সর্বোত্তম ফল অর্জনের লক্ষ্যেই সরকার কাজ করছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং অভিন্ন নদী নিয়ে অন্যান্য বিষয় যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা করা হবে। এ বিষয়ে কারিগরি পর্যায়ের বৈঠকও চলমান রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা বাংলাদেশের জন্য আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এ কারণে ভারতের সঙ্গে কার্যকর আলোচনা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন। উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ফলে চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের আলোচনার গুরুত্ব আরও বেড়েছে। 

সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, শুধু বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে নতুন অথবা সংশোধিত চুক্তি সম্পাদনের বিষয়েও আলোচনা করা হবে। সম্প্রতি পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির প্রাপ্যতা নিশ্চিত করতে নতুন চুক্তিতে বিশেষ সুরক্ষামূলক বিধান অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এ ক্ষেত্রে ১৯৭৭ সালের চুক্তিতে থাকা নিশ্চয়তামূলক ধারাটি পুনর্বহাল করাকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ। ওই চুক্তিতে বলা হয়েছিল, ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানিপ্রবাহ ৮০ শতাংশের নিচে নেমে এলেও বাংলাদেশ তার নির্ধারিত অংশের ৮০ শতাংশ পাবে। শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, নতুন চুক্তি বা নবায়নের মাধ্যমে বাংলাদেশের জনগণের পানির অধিকার যথাযথভাবে সুরক্ষিত হবে।

অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টিও সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি। তার মতে, দ্বিপক্ষীয় বাণিজ্যিক বৈষম্য ও অন্যান্য বিরোধ নিরসনে আলোচনার পথ খোলা রাখা জরুরি। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে মতপার্থক্য থাকলেও পারস্পরিক যোগাযোগ বন্ধ করা উচিত নয়। সমস্যা সমাধানের স্বার্থে অন্তত ন্যূনতম কূটনৈতিক সম্পর্ক ও সংলাপ বজায় রাখতে হবে। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে এসব নদীর মধ্যে কেবল গঙ্গার পানিবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি

পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি